বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যুবলীগ নেতা শহীদুল আলম হত্যার আসামী ৮ বছর পর গ্রেফ্তার

 

জানা যায়, আট বছর পুর্বে  শহীদুল আলম শহীদ ঘটনার কিছু দিন পূর্বে বিদেশ হতে দেশে আসেন এবং জীবিকার তাগিদে নিজ এলাকায় কাঠের ব্যবসা শুরু করেন। রাউজানের শীর্ষ সন্ত্রাসী আজিজ ভিকটিম শহিদুলকে কাঠের ব্যবসা ছেড়ে তার নেতৃত্বে রাউজানের সন্ত্রাসী আজিজ বাহিনীতে যোগ দিতে বলে।  শহীদুল আলম উক্ত প্রস্তাবে রাজি না হলে আসামিরা তাকে প্রানে মেরে ফেলার হুমকি দেয়।

পরবর্তীতে গত ২৫ ফেব্রুয়ারি ২০১৫ইং তারিখ বেলা অনুমানিক ৩.০০ ঘটিকার সময় আসামীরা একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারে এসে একটি দোকানে বিশ্রামরত অবস্থায় এলোপাতাড়ি ভাবে তার শরীরের বিভিন্ন স্থানে গুলি বর্ষণ করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। উক্ত ঘটনার খবর পেয়ে ভিকটিমের মা ঘটনাস্থলে এসে শহীদুল আলমকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত দেখতে পায়।

উক্ত ঘটনায় ভিকটিমের মা সখিনা বেগম বাদী হয়ে চট্টগ্রাম জেলার রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চট্টগ্রাম জেলার রাউজান থানার আলোচিত শহীদুল আলম হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত অন্যতম প্রধান আসামী মহিউদ্দিন চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৫ জুন ২০২৩ ইং তারিখে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মহিউদ্দিনকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে শহীদুল আলম হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ০৮ বছর যাবৎ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট