চট্টলা সংবাদ প্রতিবেদন :
দেশের বাইরে প্রথম টুর্নামেন্টেই বাজিমাত করল রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগের ফাইনালে আজ (৭ ডিসেম্বর) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে দাপুটে শিরোপা জিতেছে দলটি। সৌম্য সরকারের অনবদ্য ৮৬ রানের ইনিংস ও বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে সহজ জয় পায় রংপুর।
উদ্বোধনী জুটিতে সৌম্য ও স্টিভেন টেইলর ১২৪ রান যোগ করে দলের ভিত্তি গড়ে দেন। রান তাড়ায় ভিক্টোরিয়া কখনোই ম্যাচে ফেরার সুযোগ পায়নি। বল হাতে রংপুরের হারমিত সিং তিন উইকেট নেন, সাথে দুই উইকেট করে নেন শেখ মেহেদি, রিশাদ হোসেন ও সাইফ হাসান।
শিরোপা জয় নিয়ে রংপুর রাইডার্স জানিয়েছে, এটি শুধু তাদের নয়, পুরো বাংলাদেশের জয়। বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে পারায় তারা গর্বিত।