বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে উপজেলা প্রশাসনের ইউনিয়ন সেবা সপ্তাহের শুভ উদ্বোধন

চট্টলা সংবাদ প্রতিবেদন :

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়ন পরিষদে কর্ণফুলী উপজেলা প্রশাসনের সেবা সপ্তাহের সপ্তাহব্যাপী শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ০৯ ডিসেম্বর ) সকাল ১১টায় উপজেলার বড় উঠান ইউনিয়ন পরিষদে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেবা সপ্তাহেই উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার ডা. সোমা চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাহাবুদ্দীন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ও বড় উঠান ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও কর্ণফুলী উপজেলা প্রেস ক্লাবের বিভিন্ন নেতৃত্ববৃন্দ, দৈনিক নয়া দিগন্তের সংবাদদাতা মো. সিরাজুল ইসলাম এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্হিত ছিলেন।