বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের মিষ্টি প্রতিশোধ

চট্টলা সংবাদ প্রতিবেদন :

ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর টি-টোয়েন্টিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ক্যারিবীয়দের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা।

শেষ ম্যাচে জাকের আলির ৭২ রানের ঝোড়ো ইনিংসে বাংলাদেশ তোলে ১৮৯ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১০৯ রানে। রিশাদ হোসেন নেন ৩ উইকেট। ম্যাচ সেরা জাকের আলি ও সিরিজ সেরা শেখ মেহেদী হাসানের পারফরম্যান্সে সিরিজ জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ।