বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্রশিবিরের সেটাপ সম্পন্ন; সভাপতি জাহিদুল, সেক্রেটারি সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনে ভোটের ভিত্তিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম।

শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তীতে সেক্রেটারি জেনারেল হিসেবে নুরুল ইসলাম সাদ্দামকে মনোনয়ন দেন।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সর্বশেষ দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। এর আগে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ অধ্যয়ন করছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

আইএ/চস