বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পতেঙ্গায় ৯ হাজার ৩৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নগরের পতেঙ্গা থানাধীন সী-বিচ সংলগ্ন টানেল হতে ৯ হাজার ৩৯০ পিচ ইয়াবাসহ মোঃ সোহেল (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পতেঙ্গা মডেল থানা পুলিশ।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ সোহেল কক্সবাজার জেলার রামু থানার দক্ষিণ গোয়ালিয়া গ্রামের মৃত পিতা আঃ জলিলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল সী-বিচ সংলগ্ন টানেলে থেকে পতেঙ্গার দিকে টানেলের বাহির হওয়ার মুখে পাকা রাস্থার উপর টানেল সিকিউরিটির সহায়তায় টেকনাফ থেকে আসা একটি মোটরসাইলের মধ্যে বিশেষ কৌশলের রক্ষিত ৯৩৯০ পিচ ইয়াবাসহ মোঃ সোহেল (২৩) মোটরসাইকেল ও আলামত সহ করতে সক্ষম হয় I

পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ৯ হাজার ৩৯০ টি ইয়াবা নিয়ে মোটরসাইকেলে করে টানেলে ঢুকে পড়া যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তাঁর মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

আইএ/চস

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট