বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিএনজি স্টেশন বন্ধের সময় কমলো, কাল থেকে কার্যকর

১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনজি স্টেশনসমূহে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল ২ ঘণ্টা কমিয়ে সন্ধ্যা  টা থেকে রাত ৯টা পর্যন্ত পুন:নির্ধারণ করা হলো।

যা আগামীকাল থেকে কার্যকর হবে।