বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লুজ কানেকশন থেকে সচিবালয়ে অগ্নিকাণ্ড

বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ের আগুনের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।নাসিমুল গনি বলেন, আগুনে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। ভবনের যে জায়গায় নথি থাকে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় অগ্নিকাণ্ডের আলামত পাঠানো হবে বলেও জানান তিনি।

এদিকে বুয়েটের অধ্যাপক মাকসুদ হেলালী বলেন, আগুন ধরার সাথে সাথে ধোঁয়া তৈরি হয়। ধোঁয়া দুইদিকে প্রবাহিত হলেও আগুনের উৎস একই ছিল। ছয়তলায় আগুন না নিভিয়ে সাততলায় যাওয়ার সুযোগ ছিল না।তিনি আরও বলেন, সকেটের তারতম্যের কারণে লুজ কানেকশন হয়েছে। নিয়ম অনুযায়ী জংশন টু জংশন সংযোগ দেয়া উচিত। কিন্তু আমরা তার দিয়ে জোড়া দিই। এটি অনিয়ম। প্রতি বছর লাইন চেক করার কথা থাকলেও আমরা তা করি না। প্রধান উপদেষ্টা বিভিন্ন সুপারিশ দেয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

আবরার/চস

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট