আনুষ্ঠানিকভাবে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে সম্প্রচার শুরু করল ‘বিটিভি নিউজ’। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফেসবুক পেজে লোগো প্রকাশসহ চ্যানেলের কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ টেলিভিশনের নতুন এই চ্যানেলটি সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন হিসেবে আত্মপ্রকাশ করেছে। পোস্টে উল্লেখ করা হয়, “নতুন প্রত্যয়ে সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল হিসেবে আজ সন্ধ্যা ৭টা থেকে যাত্রা শুরু করবে ‘বিটিভি নিউজ’।”
প্রসঙ্গত, ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর পাইলট প্রকল্প হিসেবে যাত্রা শুরু করা বাংলাদেশ টেলিভিশন বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন। ১৯৭২ সালে রাষ্ট্রপতি আদেশে এটি রাষ্ট্রীয় টেলিভিশন হিসেবে আত্মপ্রকাশ করে।
বর্তমানে দেশের ৯৫ শতাংশ মানুষ টেরিস্ট্রিয়াল সম্প্রচার সুবিধার মাধ্যমে বিটিভি’র অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। এবার শুধুমাত্র সংবাদ সম্প্রচারের জন্য বিশেষায়িত চ্যানেল হিসেবে যুক্ত হলো বিটিভি নিউজ।
হান্নান/চস