বাঁশখালী উপজেলার অন্তর্গত কাথরিয়া ইউনিয়নের পূর্ব বাগমারা গ্রামের বাসিন্দাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সম্মিলিত অর্থায়নে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক দলিলুর রহমান জামে মসজিদ।মসজিদ নির্মাণে অনেক আর্থিক ঘাটতি রয়েছে, তবে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে সফলতার মূখ দেখছে এ স্থাপনাটি।
মসজিদটির ডিজাইন অত্যন্ত মনোমুগ্ধকর, যা ধর্মীয় ও স্থাপত্যিক সৌন্দর্যের মিশ্রণ। এলাকার বাসিন্দারা মসজিদ নির্মাণে একত্রিত হয়ে আর্থিক সহায়তা প্রদান করছেন এবং কাজটি দ্রুত শেষ করার জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।
গ্রামের বয়ঃজেষ্ঠ্য এবং তরুণদের উদ্যোগে পরিচালিত এই প্রকল্পটি সাম্প্রদায়িক সৌহার্দ্য ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। নির্মাণকাজ শেষ হলে এটি এলাকাবাসীর নামাজ ও ইসলামিক শিক্ষার জন্য একটি কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা রাখবে।
ধারণা করা হচ্ছে নির্মাণের পর এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য প্রশস্ত ও আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত সম্পন্ন একটি উপাসনালয়ে রূপ নেবে মসজিদটি।