মাদক পাচারের অপরাধে ইরানের ছয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।
বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ)।
প্রতিবেদনে বলা হয়েছে, গোপনে মাদক চোরাচালানের দায়ে সৌদি আরবের উপসাগরীয় শহর দাম্মামে অন্তত ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
তবে এ মৃত্যুদণ্ড কবে কার্যকর করা হয়েছে, সেই বিষয়ে কোনো তথ্য জানায়নি বার্তা সংস্থা সৌদি প্রেস।
আরবার/চস