বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

 সেনাপ্রধানের বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ, খোঁজ নিলেন স্বাস্থ্যের

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে  সাক্ষাৎ করতে তার গুলশানের বাসভবনে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার ২ই জানুয়ারি, রাত ৮টা ৩০ মিনিটে তিনি খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন এবং প্রায় ৪০ মিনিট সেখানে অবস্থান করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সেনাপ্রধান খালেদা জিয়ার  স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে এসেছিলেন। তার সঙ্গে সহধর্মিণীও উপস্থিত ছিলেন।

এই সাক্ষাতের বিষয়টি রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে এটি ছিল ব্যক্তিগত খোঁজখবর নেওয়ার একটি সৌজন্যমূলক সাক্ষাৎ বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। সেনাপ্রধানের এই সৌজন্যমূলক সাক্ষাৎ স্বাভাবিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

চস