বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রিটিশ এমপিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সাথে সাক্ষাতের সময় এই আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে ড. ইউনূস রুপা হককে বলেন, গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং একজন ভুয়া স্পিকার ছিল বাংলাদেশে৷

সাক্ষাত্কালে ব্রিটিশ সংসদ সদস্য রুপা হক আগামী সাধারণ নির্বাচনের তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন।

ড. ইউনূস তাকে জানান, পরবর্তী সাধারণ নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সীমা রয়েছে- ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি।তবে নির্বাচনের তারিখ নির্ভর করবে জনগণ কতটা সংস্কার চায় তার ওপর।

সাক্ষাত্কালে রূপা হক আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন।

এ সময় জুলাই মাসের গণঅভ্যুত্থানের সূচনা এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জনগণের ওপর নিপীড়নের ঘটনাগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।

আইএ/চস