বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোচনা সভা ও শহিদ জিয়া স্মৃতি স্পোর্টস ক্লাব এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারি (শনিবার) কর্ণফুলীর প্রবীন বিএনপি নেতা নুরুল হক সও: সভাপতিত্বে শিকলবাহা ইউনিয়ন বিএনপির সদস্য এডভোকেট গোলাম মোর্শেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ।
এসময় তিনি বলেন, তরুন ছাত্র এবং যুবকরা সামাজিক সংগঠনে মনযোগী হলে এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজী এবং কিশোরগ্যাং এর কবল থেকে মুক্ত থাকবে। এসময় তিনি তরুনদের খেলাধুলার পাশাপাশি পড়ালেখা এবং সামাজিক কর্মকান্ডে মনোনিবেশ করার তাগিদ দেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শিকলবাহা ইউনিয়ন বিএনপির আহবায়ক সোলায়মান দোভাষী, সদস্য সচিব আবু তাহের, সি:যুগ্ম-আহবায়ক ইদ্রিস আমেরী, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, সেচ্ছাসেবকদলের আহবায়ক মো: ফারুক, এজে চৌধুরী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ফরহাদুল ইসলাম হৃদয়, ছাত্রদল নেতা শহিদুল হক, আব্দুল মোনায়েম, নেজাম উদ্দীন সাকিব, আব্দুল আজিজ, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আহম্মদ মাঝী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বিএনপি নেতা মো:ইউনুছ, নুরু,যুবদল নেতা জাবেদ।
এতে শহিদ জিয়া স্পোর্টস ক্লাব এর সদস্য যথাক্রমে মোহাম্মদ সিরাজ, আসিফ, একরাম, রবিউল, মামুন, তুষার, নেজাম, শাহজাহান, জনি, বেলাল, করিম, আলাউদ্দিন, তারেক, কাজল, জাবেদ, বাবলু, জাহেদ, হৃদয়, জিসান, আমান, ইস্পাত, হৃদয়, আকাশ, নাঈম, হেলাল, নয়ন,তৌসিফ সহ প্রমুখ।
অনুষ্ঠানে কেক কেটে ক্লাব এর উদ্বোধন করা হয় এবং মোহাম্মাদ আসিফকে সভাপতি এবং মো:একরাম কে সাধারন সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট শহিদ জিয়া স্মৃতি স্পোর্টস ক্লাব এর কমিটি ঘোষনা করা হয়।
আইএ/চস