চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন জামালপাড়া ও ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য মো. ইমাম হোসেন (২৬) কে ৩৮টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) রাত ৮ টা ৫০ মিনিটে গুপ্তচরের তথ্যের ভিত্তিতে জামালপাড়া ও ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মো. ইমরান।
তিনি জানান, সোমবার রাত ৮ টা ৫০ মিনিটে মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগ অভিযানে চালিয়ে মোবাইল চোর চক্রের ১ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার ও তার হেফাজত হতে ৩৮ টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আইএ/চস