বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পেকুয়ায় বিএনপির ছত্রছায়ায় ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদকের নানান অপকর্ম করে বেড়ানোর অভিযোগ

চট্টলা সংবাদ প্রতিবেদন :

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের পতন হলেও এলাকায় দাপট কমেনি কৃষকলীগ নেতা নজরুল ইসলামের ।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সাবেক এমপি জাফর আলমের ছত্রছায়ায় আওয়ামীলীগের নির্বাচনী অফিস রাতের আঁধারে পুড়িয়ে এবং বিভিন্ন অপকর্মসহ মামলা দিয়ে এলাকার সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করতেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে যাওয়ার পরেও এখনো তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাপটে চলছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

রোববার (১ জানুয়ারি ) রাতে পেকুয়া উপজেলায় মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা কাটপাড়ি ব্রিজের সামনে গত ১৫ বছরের অপকর্মের প্রতিবাদ করলে কৃষকলীগ নেতা তার দলবল নিয়ে এক ছাত্রদল নেতার উপর অতর্কিত হামলা করে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বচনের সময় দোকান বাড়া নিয়ে নজরুল আওয়ামীলের অফিস দেয় তা আবার সে রাতের আঁধারে পুড়িয়ে দিয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করে । ওই সময় ভুক্তভোগী পরিবার ক্ষতিপূরণ দাবি করলে আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে কোন ক্ষতিপূরণ দেয়নি। তখন এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি ও কয়েকজনকে জেলও খাটিয়েছেন তিনি।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মিলে আবারও অপরাধমূলক কাজ করে যাচ্ছেন নজরুল।
ভুক্তভোগী পরিবার গুলো বলেন, আওয়ামী লীগে ক্ষমতায় থাকাকালীন নজরুল ক্ষমতার জোরে আমাদেরকে মামলার ভয় দেখিয়ে বিভিন্ন সময় আমাদের থেকে টাকা নিয়ে গেছে। নজরুল এখনো মামলার ভয় দেখিয়ে বিএনপির লোকজনের সঙ্গে মিলে দাপট দেখাচ্ছেন।
আরেক ভুক্তভোগী লোকমান বলেন, আওয়ামী লীগের শাসন আমলে নজরুল ক্ষমতার দাপটে অবৈধভাবে মানুষের জমি দখল, মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোসহ চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু আওয়ামী লীগ পতনের পরও তার ক্ষমতার দাপট কমেনি। তিনি আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অপকর্ম করতেন, আর এখন বিএনপির লোকজনের সঙ্গে মিলে অপকর্ম করে আসছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য থানা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগের তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।