চট্টলা সংবাদ প্রতিবেদন :
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ওয়াশিংটন ডিসিতে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই প্রার্থনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও আমন্ত্রণ পেয়েছেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণের আমন্ত্রণ পাওয়া বিএনপির এই নেতারা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের একটি গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এ আয়োজনটি অনুষ্ঠিত হবে।