চট্টগ্রাম নগরের চান্দগাঁও বাস টার্মিনাল এলাকায় জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। এসময় তিন বান্ডেল তাস, নগদ ৫০০ টাকা ও একটি রেজিস্টার খাতা উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় টার্মিনালের সাতকানিয়া হোটেলের পিছনে ফরিদ মিয়ার ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাপ্তাই রাস্তার মাথা এলাকার মনু কোম্পানির বাড়ির ভাড়াটিয়া মৃত অছি মিয়ার ছেলে মো. গিয়াস উদ্দিন (৩৪), মোহরা কাজীর হাট এলাকায় ভাড়াটিয়া মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. জসিম উদ্দিন (৩২) এবং হাটহাজারীর ফতেয়াবাদ গ্রামের আমান উল্লাহ মিয়াজির বাড়ির মৃত আহাম্মদ কবিরের ছেলে মো. নাজিম (৩৮)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাস টার্মিনালের সাতকানিয়া হোটেলের পিছনের একটি ঘর থেকে জুয়ার সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আইএ/চস