বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রসিদ্ধ অলি-খা মসজিদ প্রাঙ্গনে শোভা পাচ্ছে স্থাপত্যের এক নান্দনিক নিদর্শন

ছবি তুলেছেন এম এ হান্নান

চট্টগ্রাম নগরের প্রাণকেন্দ্র চকবাজার থানার অলিখা মসজিদের সামনে একটি নান্দনিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। স্থাপনাটির আকর্ষণীয় নকশা এবং আধুনিক স্থাপত্যশৈলী স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে।মসজিদের পরিবেশের সাথে মিল রেখে স্থাপনাটিতে ফুঁটিয়ে তোলা হয়েছে ইসলামিক ঐতিহ্যের নিদর্শন।

স্থাপনাটির উপরিভাগে আরবি হরফে আল্লাহ্‌ ও নবীর নাম খোদাই করা রয়েছে, যা ধর্মীয় গুরুত্ব বহন করে। এর মাঝখানে রয়েছে রঙিন কারুকাজ ও গ্লাসের কাজ, যা পুরো স্থাপনাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভিত্তির চারপাশে পানি চলাচলের ব্যবস্থা রয়েছে, যা স্থাপনাটির সৌন্দর্য কয়েকগুনে বৃদ্ধি করেছে।

এই স্থাপনাটি শুধু অলিখা মসজিদের সামনের একটি দৃষ্টিনন্দন উপকরণ নয়, বরং এটি স্থানীয়দের গর্বের প্রতীক হয়ে উঠেছে। ধর্মীয় স্থাপত্যে নান্দনিকতার এই উদাহরণ নতুন প্রজন্মকে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করবে।