দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন সানজিদা শরীফ (২৫) নামে এক তরুণী। শনিবার (২৫ জানুয়ারি) রাত ১ টার দিকে আত্মহত্যার চেষ্টা করলে তরুণীকে উদ্ধার করে প্রাণে বাঁচান কর্ণফুলী থানা পুলিশ।
উদ্ধার হওয়া তরুণী সানজিদা শরীফ বাকলিয়া থানাধীন ডিসি রোডের আফগান কলোনি এলাকার বাসিন্দা এবং মৃত হাজী আবুল শরীফের মেয়ে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, রাত ১টার দিকে নতুন ব্রিজ এলাকায় তরুণীর আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরিবারের বরাতে তিনি আরও জানান, সানজিদা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।তাঁর অবস্থা স্থিতিশীল হলে পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়।
-আইএ/চস