বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে দিল্লিপন্থিদের স্থান হবে না: মাহফুজ আলম

চট্টলা সংবাদ প্রতিবেদন :

বাংলাদেশে দিল্লিপন্থিদের জন্য আর কোনো স্থান থাকবে না বলে মন্তব্য করেছেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না।

শনিবার (২৫ জানুয়ারি) নিজ জেলা লক্ষ্মীপুরে যাওয়ার পথে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় এসব কথা বলেন মাহফুজ আলম।

তিনি বলেন, “বাংলাদেশে ফ্যাসিবাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, তাহলে ফ্যাসিবাদ ফিরে আসবে। আমরা বিএনপি-জামায়াতসহ সব রাজনৈতিক দলের সহযোগিতায় ফ্যাসিবাদ উৎখাত করেছি। হাসিনা যেসব প্রতিষ্ঠানকে ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, সেগুলো সংস্কার না করে নির্বাচন দিলে দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না।”

মাহফুজ আলম আরও বলেন, “সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে এবং সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে। বাংলাদেশে দিল্লিপন্থিদের আর কোনো স্থান নেই। দেশ থাকবে প্রকৃত বাংলাদেশপন্থিদের হাতে।”

উল্লেখ্য, লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আজ শনিবার নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আবদুল্লাহর সম্মানে।

 

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট