বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে ১হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

কর্ণফুলীর মইজ্জ‍্যারটেক থেকে ১ হাজার পিস ইয়াবাসহ রিফাত(১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

বুধবার (২৯ শে জানুয়ারি) বিকেলে পৌনে ৫ টায় কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক মোড়স্থ ফরহাদ হোটেলের সম্মুখ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত রিফাত কক্সবাজার জেলার
পিএমখালী ইউপির বাংলা বাজারের নয়াপাড়া এলাকার রেনু আরার বাড়ীর আবদুর রহিম ও রেনু আরা বেগমের পুত্র।

থানা সূত্রে জানা যায়, কর্ণফুলী পুলিশের একটি চৌকসদল মইজ্যারটেক মোড়স্থ ফরহাদ হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী রিফাত (১৯) কে জনকভাবে তাকে তল্লাশি করে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফ জানান, সন্দেহ জনকভাবে তাকে তল্লাশি করে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ১০(ক) রুজু হয়। মামলা নং-৩৮।