বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই-আগস্ট হত্যা মামলায় আটক ব্যবসায়ীর পক্ষে মানববন্ধন, প্রতিহতের ডাক

গত ৩ ফেব্রুয়ারি (সোমবার) জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউমার্কেট মোড়ে সমাবেশে হামলার মামলায় আটক আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি ছালামত আলীর পক্ষে মানববন্ধন করার ডাক দিয়েছে রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ীদের একটি অংশ। আর তা প্রতিহতের ডাক দিয়েছে সাধারণ ব্যবসায়ীরা। এ নিয়ে ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সাধারণ ব্যবসায়ীরা জানান, ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ছালামত আলীর পক্ষে কোন কর্মসূচি করতে দেওয়া হবেনা কারণ জুলাই আগস্টে নগরীর নিউমার্কেটে ছাত্র জনতার উপর সরাসরি হামলার নেতৃত্বে ছিলো ছালামত আলী। তার পক্ষে ফ্যাসিবাদের দোসর ব্যবসায়ীরা রিয়াজ উদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির নামে মানববন্ধনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

এ ব্যপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল করিম জানান, রিয়াজ উদ্দীন বাজার বণিক কল্যাণ সমিতির নামে কোন কর্মসূচির পারমিশন দেওয়া হয়নি। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ তা শক্তহাতে মোকাবেলা করবে।