চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রায়ছটা চৌধুরী বাড়ির পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে, নিহত ব্যক্তি স্থানীয় বাসিন্দা নন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন বেলুন ব্যবসায়ী, যিনি আশরাফ আলী হুজুরের ওরস উপলক্ষে বেলুন বিক্রি করতে এসেছিলেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তিনি পুকুরে গোসল করতে নামেন, এরপর থেকে তাকে আর দেখা যায়নি। পরে সন্ধ্যায় স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহতের পকেটে একটি সাবান পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে, গোসল করতে গিয়ে কোনোভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য কাজ করছে। যদি কেউ নিহতের পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে দ্রুত স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
নিহতের পরিবারকে খুঁজে বের করতে স্থানীয়দের সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।