বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ মার্চ) নগরের চন্দনপুরা এলাকার সংগঠনের বিআইএ কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী
এসময় তিনি বলেন, “যারা আল্লাহকে অস্বীকার করে তারা এতিমদের গলা ধাক্কা দেয়। এতিমের হক নষ্টকারীরা আখেরাতে নাজাত পাবে না।”
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ, পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শাহজাহান চৌধুরী আরো বলেন, “এতিমদের লালন-পালন করা সমাজের বিত্তশালী ও সরকারের দায়িত্ব। ধনী ব্যক্তিদের উচিত তাদের সম্পদের একটি অংশ অসহায়-দুঃস্থদের জন্য ব্যয় করা।”
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম অঞ্চলটিম জামায়াতের সদস্য মুহাম্মদ জাফর সাদেক।