ডেস্ক রিপোর্ট :
কক্সবাজারের পেকুয়ায় জমি দখলের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদ এবং আকবরের বিরুদ্ধে চকরিয়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করা হয়েছে ।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহিমের অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন পেকুয়া থানার ওসিকে।
আসামিরা হলো, মগনামা বাইন্যাঘোনা মৃত মজু মিয়ার পুত্র আকবর আহমদ এবং আকবরের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদ। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মুহাম্মদ এমরান।
মামলার অভিযোগের জানা গেছে, বি এস এস ১০৬১ খতিয়ানের ৩৫ শতক জমি রহিম উদ্দীন ৩০ বছর আগে ক্রয় করে চাষাবাদ শুরু করেন। বেশ কিছুদিন ধরে আসামিরা এ জমির দখলের ষড়যন্ত্র করছিল।
গত (১৯ ফ্রেরুয়ারী) রহিম চাষাবাদের উদ্দেশ্য জমিতে গেলে সাজ্জাদ গং তাদের লোকজন সাথে নিয়ে বাধাঁ দিয়ে মারধর করে, খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। । রহিম উদ্দীন স্থানীয়ভাবে দখলদার উচ্ছেদে ব্যর্থ হয়ে আদালতে এ মামলা করেছেন।
ওয়ার্ড মেম্বার শাহ আলম বলেন, দীর্ঘ দিন ধরে রহিম এই জমিতে চাষাবাদ করে আসছিল। গত ১৯ তারিখ চাষাবাদ করতে গেলে তাকে সাজ্জাদ এবং আকবর তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে তাদের বাড় মারধর করে তাড়িয়ে দিয়েছে বলে জেনেছি। রহিম অভিযোগ দিলে সাজ্জাদ গং বিচার না মানায় স্থানীয় ভাবে সমাধান করতে আমরা ব্যর্থ হয়েছি।
রহিম উদ্দীন বলেন, গত ৩০ বছর ধরে আমি বি এস এস ১০৬১ নং খতিয়ানের বি এস এস ৪২৭৯,৪২৭৯,৪২৯৪ দাগের ৩৫ শতক ধান্য জমি চাষাবাদ করে আসছিলাম। গত ১৯ তারিখ জমিতে গেলে সাজ্জাদ আমাকে সন্ত্রাসী দিয়ে হামলা করে। এর পর থেকে মামলা না করার জন্য হুমকি দিয়ে আসছে। আমি স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার দিই। কিন্তু সাজ্জাদ গং বিচার না মানার কারণে সমাধানের চেষ্টা করতে পারে নাই। চেয়ারম্যান আমাকে তার পর আদালতের দারস্থ হওয়ার জন্য পরামর্শ দিছে এতে মামলা করতে বিলম্ব হইছে।
মামলার তদন্ত কর্মকর্তা উগ্যজাই বলেন, আজকে আমরা ঘটনা স্থানে তদন্তের জন্য গেছিলাম। পরবর্তীতে তদন্ত শেষ করে আদালতে রিপোর্ট পেশ করব।