বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের ইফতার এবং পুনর্মিলনী অনুষ্ঠান

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি’র বিতর্ক সংগঠন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাবের (বিজিসিটিইউবিডিসি) উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার পার্টি এবং পুনর্মিলনী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৬ মার্চ) চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক কুশলব কুমার নাথ। এছাড়া ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, সাবেক প্রধান উপদেষ্টা জয়শ্রী দাশ, ক্লাবের প্রধান উপদেষ্টা নওরিন আফরিন, উপদেষ্টা ও আইন বিভাগের প্রভাষক রেদোয়ানুল হক,উপদেষ্টা ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ইয়াসির সিলমী এবং সাবেক আহবায়ক কমিটির সদস্য শাহরিয়ার রিফাত বক্তব্য রাখেন।

ক্লাবের প্রধান উপদেষ্টা নওরিন আফরিন তাঁর বক্তব্যে বলেন, ‘ ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজেদের উন্নয়নের দিকে দৃষ্টি নিবন্ধ করতে হবে। তারা প্রত্যেকে যখন নিজেদের উন্নয়নে সচেষ্ট হবে তখন সামগ্রিকভাবে সমাজ তথা দেশের উন্নয়ন ঘটবে। আর আত্মোন্নয়নের জন্য বিতর্ক হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম। সেজন্য তাদেরকে দেশ বিদেশের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, বিশ্লেষন ক্ষমতা বাড়াতে হবে, একজন ভালো বিতার্কিক তথা ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’

পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ হতে ক্লাবের উপ কমিটিতে নির্বাচিত  মোট ২০ জন সদস্যকে ক্লাবের নির্ধারিত রিবন পড়ানোর মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

এছাড়াও সদস্য সংগ্রহে সর্বোচ্চ অবদানের জন্য আইন বিভাগকে ‘টপ কন্ট্রিবিউটর এওয়ার্ড ২০২৪’ এবং সর্বোচ্চ সদস্য সংগ্রহের জন্য আইন বিভাগের শিক্ষার্থী তারেকুল ইসলামকে  ‘শ্রেষ্ঠ উপকমিটি সদস্য ২০২৪’ পুরস্কার প্রদান করা হয়।

এসময়, ক্লাবের নির্বাহী কমিটি এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।