রাকিবুল ইসলাম, পেকুয়াঃ
পেকুয়া উপজেলার সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বারবাকিয়া ইউনিয়নের মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা ওমর ফারুকী (রাঃ) এর স্বরণে মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র আলিম ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে অত্র মাদ্রাসার অধ্যক্ষ আরিফ উল্লাহ’র সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোকাদ্দেসুল ইসলামের সঞ্চালনায় দাখিল ২০ ব্যাচের উক্ত মাদ্রাসার মাঠে খতমে কুরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ২০ ব্যাচের ইফতার মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ মাওলানা এ.এইচ.এম বদিউল আলম জিহাদী, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যথাক্রমে মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আহমদ ফারুক আজাদ, বর্তমান অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, সিনিয়র শিক্ষক মুফতি শামসুল হক আজিজী, মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মোসলেহ উদ্দিন ফারুকী ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
অত্র মাদ্রাসার দাখিল ২০ ব্যাচের ইফতার মাহফিলে প্রধান অতিথি মাওলানা বদিউল আলম জিহাদী তাঁর বক্তব্যে বলেন, আগত রমজান মুসলমানদের জন্য এক রহমত স্বরূপ। এই রমজানে মুমিনের ক্বলব পরিবর্তন হয়। গুনাহ থেকে বাঁচতে সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করে। সবাই নিজেদেরকে পরিবর্তন করে সমাজ গড়ার আহবান করেন তরুন ছাত্র সমাজকে। এই পবিত্র রমজানে একমাত্র কোরআন নাযিল হয়েছিল পৃথিবীকে বদলে দিতে। কোরআনের আলোয় মানুষকে আলোকিত করতে। সুতরাং, আমাদের সবাইকে কোরআনের কাছে এসে সমাজ গড়ার প্রস্তুতি নিতে হবে।
মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আহমদ ফারুক আজাদের সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্তি হয়।