বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আইআইইউসির গণ-ইফতারে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণ

আজ রবিবার (৯ মার্চ), ৮ম রমজান, আইআইইউসি ইসলামিক ডায়ালগ-র উদ্যোগে, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-র কেন্দ্রীয় মাঠে আয়োজিত হলো প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা সভা ও গণ-ইফতার।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-র সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। উক্ত আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ইসলামি স্কলার মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম এবং আরোও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান এবং শিক্ষকবৃন্দ।

মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম উক্ত আলোচনা সভা ও গণ ইফতারে বৈশ্বিষ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ এবং আমাদের করণীয় বিষয়ে আলোকপাত করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার বক্তব্যে রমাদানের গুরুত্ব তুলে ধরেন এবং আধুনিক বিজ্ঞানের আলোকে রমাদানের উপকারিতা তুলে ধরেন। এমন আয়োজনের প্রশংসা করে তিনি পরবর্তী সময় হতে সকল ধরনের প্রোডাক্টিভ প্রোগ্রাম আয়োজনে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ হতে সর্বোচ্চ সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত পোগ্রামের আয়োজক, আইআইইউসি ইসলামিক ডায়লগ-র প্রেসিডেন্ট সাব্বির আহমেদ বলেন, ২০২৪ সনে পবিত্র রমাদান মাসে ফ্যাসিস্ট সরকারের মদদে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ কতৃক প্রোডাক্টিভ রমাদানে হামলার প্রতিবাদে আমরা তাৎক্ষণিক এই ক্যাম্পাসে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা সভা ও গণ-ইফতারের আয়োজন করি। এতে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বাধা প্রদান করা সত্ত্বেও আমরা তা বাস্তবায়ন করি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের বিশাল আয়োজন।

উক্ত প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা সভা ও গণ-ইফতারে প্রায় ৪০০০ শিক্ষক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এতে রেজিস্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীদের বই উপহার দেওয়া হয়।