টইটং ইক্বরা স্কুলের নবীন বরণ, ২৫ সালের পরিক্ষার্থীদের বিদায়, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ, ২০২৫ সালের পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলে টইটং ইক্বরা স্কুলের অধ্যক্ষ শফিকুর রহমানের সভাপতিত্বে, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব হেফাজ উদ্দিন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ৯ম শ্রেনির শিক্ষার্থী ইয়াছরিফা জিদনি মাহিয়ার সঞ্চালনায় ২০/০৩/২৫ সন, দুপুর ২ঃ০০ টায় অত্র বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমানের সভাতিত্বে, সিনিয়র শিক্ষক হেফাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন টইটং এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্কুল সভাপতি জনাব নাসির উদ্দীন, বিশেষ অতিথি যথাক্রমে টইটং এডুকেশন ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মাষ্টার জয়নাল আবেদীন, টইটং এডুকেশন ফাউন্ডেশনের রেক্টর জনাব মকবুল আলী সহ আরো অনেকেই।
উক্ত প্রতিষ্ঠানের নবীন বরণ, ২৫ সালের বিদায়, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি জনাব নাসির উদ্দীন বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠান টইটংএ অনেক বছর ধরে শিক্ষার আলো ছড়িয়েছে। এই ইক্বরা স্কুলের অনেক শিক্ষার্থী এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হয়ে দেশ ও মানুষের সেবা করে যাচ্ছে। সুতরাং, আজকে যারা বিদায় নিয়ে তোমরা ভবিষ্যতে পড়ালেখা করে প্রতিষ্ঠিত হবে, তখন এই প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবে। এটাই তোমাদের কাছে প্রত্যাশা রইলো।
পরিশেষে অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব এনামুল হকের দোয়া ও মোনাজাতের মাধ্যমে টইটং ইক্বরা স্কুলের নবীন বরণ, ২৫ সালের বিদায়, দোয়া ও ইফতার মাহফিল সমাপ্তি হয়।