বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) টইটং ইউনিয়নের ২, ৩ নং ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাকিব, পেকুয়া :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) টইটং ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ড এবং অন্যান্য সহযোগী সংগঠনের ইফতার মাহফিলে ২ নং ওয়ার্ডের সভাপতি ডাঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে, টইটং ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বাহক এস এম ইমনের সঞ্চালনায় (২২ মার্চ)  টইটং উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) পেকুয়া উপজেলার সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসাইন, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যথাক্রমে টইটং ইউনিয়ন বিএনপি’র আহ্বাহক জনাব মাষ্টার জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বাহক আহমদ নুরী, ইউনিয়ন শাখার যুবদলের আহ্বাহক আজমগীর ছিদ্দিক, ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক দলের আহ্বাহক আলমগীর মুন্সী, ইউনিয়ন শাখার কৃষক দলের আহ্বাহক আহসানুল্লাহ চৌধুরী, ইউনিয়ন শাখার যুবদলের সদস্য সচিব এনামুল হক, ইউনিয়ন শাখার যুবদলের যুগ্ম আহ্বাহক আব্দুল্লাহ আল রিয়াদ সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষক দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ অনেকেই।

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) পেকুয়া উপজেলার সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসাইন তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবাইকে নিয়ে একটি ঐক্যের বাংলাদেশ গড়তে চাই। হানাহানি, মারামারি, প্রতিহিংসা রাজনীতি করে কখনো ঐক্য গঠন করা সম্ভব নয়। আমাদের সবার প্রিয় নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিদিনই সকল রাজনৈতিক দলের ঐক্যের কথা বলেন এবং দেশের সকল জনগনকে একতা থাকার আহ্বান জানান। পেকুয়া-চকরিয়ার সাবেক মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদও একই কথা ৫ই আগষ্টের পর থেকে বলে আসছেন। সুতরাং, আমি জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেক নেতা-কর্মীর কাছে অনুরোধ জানাবো, আপনারা উশৃংখল, হানাহানি ও মারামারির মধ্যে লিপ্ত না থেকেই সকলেই ঐক্য তৈরী করে দেশ ও মানুষের পাশে থাকবেন। যাতে নতুন করে কোন ফ্যাসিবাদ আসতে না পারে।

পরিশেষে টইটং বাজার দারুল কোরআন কাসেমুল উলুম নূরানী মাদ্রাসার সহকারি পরিচালক মাওলানা ছানাউল্লাহ বিন গাজীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্তি হয়