বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চকরিয়ায় শিবির নেতাকে রক্তাক্ত করে তাঁর বাড়িতে ডাকাতি

রাকিব:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চকরিয়া উত্তর থানাস্থ পহরচাঁদা ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আবু হুরায়রার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।
পরিবারের ৩ সদস্যকে মেরে রক্তাক্ত করে ৫ লাখ টাকার মালমাল নিয়ে যায় ৮ সদস্যের ডাকাত দল। ২২ জুন (শনিবার) দিবাগত-রাত আনুমানিক ১.২০’র দিকে পহরচাঁদা দক্ষিণ পাড়া, গোবিন্দপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল ৫ লাখ টাকার অধিক মূল্যের মালামাল লুট করে নিয়েযায় এবং তারা আবু হুরায়রা,তার বোন ও বাবাকে হাতুড়ি দিয়ে মারাত্বক জখম করে।

এ বিষয়ে শিবির নেতা আবু হুরায়রা বলেন, তারাবি শেষ করে ও রাতের খাবার খেয়ে আমরা সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়ি। রাত প্রায় ১.২০ মিনিটের সময়, ৮ জনের ডাকাতের একটি দল বাড়িতে ঢুকে প্রথমে আমার বড় বোনের উপর হামলা করে। বোনের চিৎকার শুনে আমরা সবাই তার রুমে ছুটে গেলে তারা আমাদেরকে রুমে আটকে রেখে সারা বাড়িতে লুটপাট চালায় । আমার মোবাইল ফোন দিতে অস্বীকার করলে আমার মাথায় হাতুড়ি দিয়ে গুরুতর আঘাত করে । আমার আব্বু লুটপাটে বাঁধা দিলে তারা আব্বুকে ও মারাত্মকভাবে আহত করে । বোনের কানের দুল খুলে দিতে বিলম্ব হওয়ায় তারা ছিনিয়ে নেওয়ার সময় কানের লতিসহ ছিঁড়ে ফেলে । তারা আমাদের বাড়ি থেকে প্রায় ৫ লক্ষ টাকার অধিক মালামাল নিয়ে যায় । আবু হুরায়রার পিতা হাবিবুর রহমান বলেন, আমাদের সব শেষ হয়ে গেলো ! আমি লুটপাটে বাঁধা দিতে গেলে তারা আমাকে মারাত্মক ভাবে জখম করে৷ তারা আমার দুই সন্তানকেও গুরুতর আহত করেছে । তিনি প্রশাসনের কাছে দাবী জানায়, যাতে অপরাধীদের ধরে আইনের আওতায় এনে, যথাযথ শাস্তির ব্যবস্থা করা হয়।