মোঃ নাজমুল হুদা, স্টাফ রিপোর্টার।
গতকাল ২৮শে মার্চ (শুক্রবার) গণ অধিকার পরিষদ হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ অডিটোরিয়ামে সংগঠনের প্রতিনিধিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।তামজিদ উদ্দিনের সঞ্চালনায় এবং বিপ্লব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী-০৬ হাতিয়ার সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাহফুজুল হক,গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বিপ্লব উদ্দিন, নোয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ রুবেল, শাহাদাত হোসেন রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ তামজিদ উদ্দিন, গণ অধিকার পরিষদ হাতিয়া উপজেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাইফুল ইসলাম সোহাগ,ডিগ্রি কলেজের শিক্ষক আজহার স্যার,হাতিয়া স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি সোহেল উদ্দিন,আজিম উদ্দিন, আমিনুল ইসলাম রিমন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে চব্বিশের শহিদদের মাগফেরাত কামনার জন্য সবাইকে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।এবং সমাপ্তিতে তাদের জন্য দোয়া করা হয়।
চব্বিশের জুলাই পরবর্তী সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাহফুজুল হক।তিনি বলেন, আমরা গত ষোল বছর লাঞ্ছিত,বঞ্চিত। আমরা প্রাণ খুলে কথা বলার সুযোগ পাইনি। আমাদেরকে বাকরুদ্ধ করে রাখা হয়েছিল।জুলাই পরবর্তী সময়ে আজকের এইদিনে সবাই একত্রিত হতে পেরে মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।ভিপি নুরুল হক নুরুর এই দলের গঠনতন্ত্র খুবই সুন্দর ও সাবলীল।
কেন্দ্রীয় সহ-সভাপতি বিপ্লব উদ্দিন বলেন, হাতিয়াতে নদী ভাঙন, শিক্ষা খাত,চিকিৎসা খাত সহ নানান ধরনের সমস্যা সমাধানকল্পে সকলকে একসাথে নিয়ে কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর।আমরা ফ্যাসিস্ট
সরকারের নৃশংসতা থেকে বাঁচতে লড়াই করেছি।তাই সকলকে একসাথে কাজ করে গেলে এ সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।
হাতিয়ার চিকিৎসা খাত ও ভূমিসেবার উপর জোর দিয়ে তামজিদ উদ্দিন বলেন, হাতিয়াতে ৫০শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল থাকলেও চলে চিকিৎসার নামে প্রহসন।যাদের নাম ডাক আছে তাদের দেয়া হয় ভালো চিকিৎসা কিন্তু যাদের অবস্থা শোচনীয় তারা নামমাত্র চিকিৎসা পান।যদি আপনারা আমাদের সাথে থাকেন আমরা এই অবস্থা থেকে আপনাদেরকে বের করে আনতে পারবো ইনশাআল্লাহ। তারপর ভূমি সেবাতে এখনও যে পরিমাণ দূর্নীতি হচ্ছে, সাধারণ মানুষ সুযোগ-সুবিধা পাচ্ছে না।বরং দূর্নীতির করাল গ্রাসে এখনও সাধারণ মানুষ নিপীড়িত।আমরা আপনাদের পাশে আছি।আপনারাও আমাদের পাশে থাকলে আমরা আগামীর দূর্নীতিমুক্ত হাতিয়া গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।