চাকসুর ১১ প্যানেল :প্রার্থীদের প্রতিশ্রুতিতে ভিন্ন আঙ্গিক
রাহুল হাসান , চবি :
দীর্ঘ ৩৫ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন । সম্পন্ন হয়েছে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দানের কার্যক্রম। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও অরাজনৈতিক জোটগুলো থেকে মোট ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে।শিক্ষার্থীদের আশা, আকাঙ্ক্ষা ও মৌলিক চাহিদা পূরণে প্রার্থীরা আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তারা স্বাস্থ্যকর খাবার, উন্নত পরিবহন ব্যবস্থা, মানসম্মত শিক্ষা ও নিরাপদ শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সচেষ্ট থাকবেন।
চাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল সমর্থিত প্যানেলের মনোনীত এজিএস পদপ্রার্থী আইয়ুবুর রহমান বলেন,আমরা একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানে পর ফ্যাসিবাদী, সহিষ্ণু ও কালো অধ্যায় রাজনীতি পেরিয়ে গণতান্ত্রিক বিনির্মাণের সুযোগ পেয়েছি। আমরা ছাত্রদের মৌলিক চাহিদা পরিবহন, আবাসন, স্বাস্থ্যসম্মত খাদ্য , পর্যাপ্ত মেডিকেল ব্যবস্থা ও প্রত্যেকটা বিভাগের শ্রেণিকক্ষে ইন্টারনেট সেবা সংযোগ সুনিশ্চিত করতে চাই। এছাড়াও সংস্কৃতি চর্চা ও প্রগতিশীল মনোভাবের মতাদর্শের ব্যক্তিগণ গণতান্ত্রিক ছাত্রদল প্যানেলকে সমর্থন করবে বলে জানান।
এ প্যানেলের ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী শ্রুতিরাজ চৌধুরি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং আন্তর্জাতিক সম্পর্কিত সেমিনার, স্কলারশিপ, থিসিসের প্রতি প্রশাসনের অনীহা পর্যালোচনা করেছি।
শিক্ষার্থীদের বিকাশের লক্ষ্যেই বিকেএসপিতে অধ্যায়নরত ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং আন্তর্জাতিক সম্পর্কিত জ্ঞান কাজে লাগাতে চান।
কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী ফয়সাল প্রান্ত
বাবর বলেন,দীর্ঘ ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, চাকসু হচ্ছে শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা ও দাবি-দাওয়া প্রকাশের একটি মঞ্চ। আমি নির্বাচিত হলে শিক্ষার্থীদের সকল আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে শিক্ষার্থীদের একটি নিরাপদ ও মর্যাদাপূর্ন জীবযাপনের নিশ্চয়তা প্রদানে কাজ করবো।উল্লেখ , জাতীয়তাবাদী চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্যানেলে
মনোনীত সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন ২০১৫—১৬ সেশনের দর্শন বিভাগের সাজ্জাদ হোসেন হৃদয়। সাধারণ সম্পাদক (জিএস) ও যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে যথাক্রমে মো.শাফায়াত হোসেন এবং মো.আইয়ুবুর রহমান তৌফিক মনোনীত হয়েছেন।
চবি ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোটে মনোনীত মন্ত্রী এবং গণতন্ত্র সম্পাদক পদপ্রার্থী মোনায়েম শরীফ বলেন,আমরা শুধু ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের নয়, বিভিন্ন বিভাগ থেকে দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের ও নারীর অধিকার বাস্তবায়নে নারী শিক্ষার্থীদের মনোনীত করেছি।আমরা শিক্ষার্থী দ্বারা মনোনীত হলে পরিবহনখাতে নতুন শাটল এবং বিশটি বাস সংযুক্ত করবো।এছাড়াও তিনি বলেন,প্রার্থী ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের অবদানের স্বীকৃতি নিশ্চিত করতে, নতুন স্থাপনা ও সড়কের নামকরণসহ জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, প্রার্থীর ইশতেহার হবে শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন, এবং এর বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছেন।
এ প্যানেলের রব হল সংসদে পদপ্রার্থী আশিকুর রহমান আসিফ বলেন,আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আমরা গড়ে তুলেছি স্পোর্টস ক্লাব, ক্যারিয়ার ক্লাবসহ বিভিন্ন আত্ম-উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।আমাদের লক্ষ্য শহীদ আবদুর রব হলকে যুগোপযোগী ও আধুনিক একটি আবাসিক হলে রূপান্তরিত করা—যেখানে শিক্ষার অনুকূল পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা পাবে এবং এখান থেকেই দেশের ভবিষ্যৎ নির্মাতারা গড়ে উঠবে।
।উল্লেখ,চট্রগ্রাম ইসলামি ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী প্যানেলের ভিপি পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ২০১৭–১৮ সেশনে চট্রগ্রাম দক্ষিণ মহানগরের ছাত্রশিবির সভাপতি ইব্রাহিম হোসেন রনি।জিএস ও এসিএস পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ইতিহাস বিভাগের সাইদ বিন হাবিব এবং ফাইন্যান্স বিভাগের সাজ্জাদ হোসাইন মুন্না।
জুলাই আন্দোলনে আহত ও প্রথম সারিতে থাকা আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের মনোনীত ভিপি পদপ্রার্থী মাহফুজুর রহমান বলেন,আন্দোলনের সক্রিয় শিক্ষার্থী এবং সাহিত্য সংস্কৃতি সচেতন শিক্ষার্থীদের নিয়ে আমাদের প্যানেল ঘোষণা করা হয়েছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেজুড়বৃত্তিক, দুর্নীতি ও দখলদারিত্বের রাজনীতি থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম চাকসুকে সক্রিয় রেখে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করা। আমাদের মাদার পার্টি না থাকায় আমরা নির্দিষ্ট দলের এজেন্ডা নয়, শুধু শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই।
এ প্যানেলের মনোনীত জিএস পদপ্রার্থী রশদ দিনার বলেন,আমরা শতভাগ আবাসন বাস্তবায়ন করতে না পারলেও আমরা হলের পার্শ্ববর্তী এক্সট্রেনশন কটেজ তৈরি করবো।বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের সহযোগিতায় নিরাপত্তা দপ্তরকে সংস্কার এবং নিরাপত্তা সমস্যা নিরসনে শিক্ষার্থীদের পার্ট টাইম জব হিসাবে একটি র্যাপিড টিম গঠন করব।প্রশাসনের তৈরিকৃত অনাবাসিক এবং আবাসিক বৈষম্য বিবেদ মুক্ত করে শিক্ষার্থীবান্ধব ক্যান্টিন ডাইনিং চালু করব।
এছাড়াও সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী পার্থ দিবস বড়ুয়া বলেন, আমি নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মতাদর্শের সাহিত্য চর্চার ব্যবস্থা সুনিশ্চিত করব।একজনের সংস্কৃতি অন্যের উপর চাপিয়ে দেওয়া এবং ট্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তুলব।স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন,বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ২০১৯-২০ সেশনের মাহফুজুর রহমান। জিএস ও এজিএস যথাক্রমে আরএম রশিদুল হক দিনার ও জান্নাতুল ফেরদৌস।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত পর্ষদ বৈচিত্র্যের ঐক্যের ভিপি পদপ্রার্থী হিসেবে মনোনীত ধ্রুব বড়ুয়া বলেন,বৈচিত্র্যের ঐক্যের মধ্য দিয়ে আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধের শক্তি গড়ে তুলতে চাই। রাষ্ট্রের কাছে যেসব মানুষেরা প্রান্তিক বিশ্ববিদ্যালয়ে তাদের সন্তানদের জন্য সর্বোচ্চ সুযোগ সৃষ্টি করতে চাই। এই প্যানেলে বিভিন্ন ধর্ম ও জাতিসত্ত্বার প্রতিনিধিত্ব আছে। এইসব পরিচয়ের উর্ধ্বে আমরা বিভিন্ন আর্থিক অবস্থানে থাকা শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও গবেষণাকে সুলভ করতে চাই। ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির আধিপত্যকেন্দ্রীক সংঘাত সংঘর্ষের বিপরীতে ঐক্যের ভিত্তিতে নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে চাই।
সেই সম্মিলিত আকাঙ্ক্ষার বাস্তব রূপায়ন ঘটানোর লক্ষ্যে চাকসু শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করবে।
এ প্যানেলের মোহাম্মদ আকিব বলেন, বিশ্ববিদ্যালয় সত্যিকারের বিশ্ববিদ্যালয় হতে চাইলে গবেষণার ওপর জোর দেওয়া উচিত। ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নত করে পুষ্টিকর খাবার নিশ্চিত করার লক্ষ্যও তার আছে বলে জানান।উল্লেখ,বৈচিত্র্যের ঐক্য’ পর্ষদ থেকে ভিপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলা বিভাগের ধ্রুব বড়ুয়া। জিএস পদে লড়বেন বাংলা বিভাগের সুদর্শন চাকমা। এজিএস পদে লড়বেন সঙ্গীত বিভাগের জাকিরুল ইসলাম জাকির।
ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস সমর্থিত প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদের এজিএস পপদপ্রার্থী মো.রোমান রহমান বলেন,
সর্বজনীন শিক্ষার্থী সংসদ হলো ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র মজলিস এবং অন্যান্য রাজনৈতিক সচেতন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। আমরা চাকসুর গঠনতান্ত্রিক সীমাবদ্ধতার মধ্যেও সাধারণ শিক্ষার্থীদের মৌলিক চাহিদা—স্বাস্থ্যকর খাবার ও উন্নত পরিবহন ব্যবস্থা—নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নির্বাচিত হলে, আমরা চবি মেডিকেল সেন্টারে মেডিকেল সেক্টরের বিশেষজ্ঞদের সংযুক্ত করে স্বাস্থ্যসেবা বিশ্বের মান অনুযায়ী রূপান্তরিত করার উদ্যোগ নেব।
এ প্যানেলের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী, মাজহারুল ইসলাম বলেন, “আমি ব্যক্তিগতভাবে ওয়েলফেয়ার পলিটিক্সের বিরোধী।
সর্বজনীন শিক্ষার্থী সংসদে ভিপি পদে লড়বেন ছাত্র অধিকার পরিষদের শাখা আহ্বায়ক তামজিদ উদ্দিন,জিএস পদে লড়বেন ইসলামী ছাত্র মজলিসের শাখা সভাপতি সাকিব মাহমুদ রুমী এবং এজিএস পদে লড়বেন ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মো.রোমান রহমান
স্টুডেন্ট এলায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড) ও ছাত্র ফেডারেশনের সমন্বিত প্যানেল বিনির্মাণ শিক্ষার্থী ঐক্যের ভিপি পদপ্রার্থী আবির বিন জাবেদ বলেন,ভিপি নির্বাচিত হওয়ার পর আমি অফিসিয়ালি প্রশাসনকে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য প্রেসারাইজ করতে পারবো ।একজন শিক্ষার্থী হিসেবে আমি যে সকল অধিকার থেকে বঞ্চিত
ছিলাম। ভিপি হওয়ার পর সর্বপ্রথম সেই সকল অধিকার বাস্তবায়ন করতে চাই।
এ প্যানেলের জিএস পদপ্রার্থী চৌধুরী জাহান শ্রাবণ নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আমি চাকসু ইলেকশনে দাঁড়াচ্ছি, কারণ আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য একটা শেষ চেষ্টা করে যাওয়া উচিত। জনগণের টাকায় পড়াশোনা করলাম, একটা দায়বদ্ধতা থেকেই যায়। একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ৬ দশকেও যখন ছাত্রদের মৌলিক চাহিদা মেটানোই প্রধান সংগ্রাম হয়, তখন এর চেয়ে হতাশার আর কিছু হতে পারে না। আমি মনে করি সঠিক স্ট্র্যাটেজি অনুসরণ করলে অন্তত কিছুটা হলেও এই স্ট্রাগল কমানো সম্ভব। অন্তত “বেঁচে থাকা”র স্ট্রাগল থেকে একাডেমিক্যালি সুপেরিয়র হওয়ার স্ট্রাগলে শিফট করা সম্ভব হবে।
এ প্যানেল থেকে নির্বাচন করবেন স্যাডের সদস্য সচিব আবির বিন জাবেদ। জিএস এবং এজিএস পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন পদার্থবিদ্যা বিভাগের চৌধুরী তাসনিম জাহান শ্রাবণ ও ইংরেজি বিভাগের পলাশ দে।
ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল সচেতন শিক্ষার্থী সংসদের জিএস পদপ্রার্থী আব্দুর রহমান বলেন,পূর্ণাঙ্গ একটি প্যানেল ঘোষণা করেছি, যেখানে আমাদের সংগঠনের বহু সদস্যের পাশাপাশি দুইজন স্বতন্ত্র শিক্ষার্থীও রয়েছে।এছাড়াও নারীর ক্ষমতা বাস্তবায়নে নারী প্রতিনিধি ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার জন্য দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সংযুক্ত করেছি। এ প্যানেল থেকে ভিপি হিসেবে নির্বাচন করবেন সংগঠনটির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রবিন।জিএস ও এজিএস পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন শাখা সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মো.রাকিব।
সুফিবাদি আদর্শে বিশ্বাসী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক জোট প্যানেল অহিংস শিক্ষার্থী ঐক্যের জি এস পদপ্রার্থী মুহাম্মদ ইয়াসিন উদ্দিন সাকিব বলেন, । দলীয় এবং মতাদর্শগত উগ্রতা পরিহার করে ধর্ম,দল,মত নির্বিশেষে সকল কমিউনিটির শিক্ষার্থীরা যাতে পারস্পরিক সহাবস্থানের ভিত্তিতে ক্যাম্পাসে বসবাস করতে পারে,সেই দিকটাকে প্রাধান্য দিয়ে আমাদের প্যানেলের এমন নামকরণ করা হয়েছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো সমস্যার মধ্যে মূলত পরিবহন সমস্যা, আবাসন সমস্যা এবং খাবার ও চিকিৎসার সমস্যাটা যাতে যত দ্রুত সম্ভব সমাধান করা যায়,তার জন্য আমরা প্রশাসনকে বাধ্য করতে কাজ করবো।এ প্যানেলের ছাত্রী ছাত্রী কল্যাণ সম্পাদক পদপ্রার্থী নাঈম জানান,বিশ্ববিদ্যালয় হবে উন্মুক্ত চিন্তার আঁতুরঘর, সুস্থ প্রতিযোগিতার কেন্দ্র। আকাশকুসুম প্রতিশ্রুতি নয়, আমি কাজে বিশ্বাসী। বিশেষ করে আমার ছাত্রী বোনদের ভোগান্তি লাঘবেই কাজ করতে চাই।
এ প্যানল থেকে ভিপি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন ইসলামিক স্টাডিজের মুহাম্মদ ফরহাদুল ইসলাম।জিএস পদে নির্বাচন করবেন যোগ্য সাংবাদিকতা বিভাগের মুহাম্মদ ইয়াসিন উদ্দিন সাকিব । এসিএস পদে নির্বাচন করবেন মুহাম্মদ শহিদুল ইসলাম।
চবির বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে গঠিত প্যানেল সার্বভৌম শিক্ষার্থী ঐক্যের ভিপি পদপ্রার্থী নিজেদের প্যানেল নিয়ে মন্তব্য করেন, মূলধারার রাজনীতির অপচর্চা থামাতে শুধু প্রতিবাদ নয়, বরং নিজের দর্শন ও ভাবনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া জরুরি। তিনি স্বীকার করেন, কোনো রাজনৈতিক দলের সহায়তা ছাড়া স্বতন্ত্র প্রার্থী হওয়া বেশ কঠিন, তবে শিক্ষার্থীদের অনুপ্রেরণা তাকে সাহস জুগিয়েছে। নিজের রাজনৈতিক দর্শন ব্যাখ্যা করে বলেন, কল্যাণমূলক রাজনীতি অগ্রাধিকার দিতে কিছু সম্মমনা ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে সার্বভৌম শিক্ষার্থী ঐক্য র যাত্রা শুরু হয়েছে।এ প্যানেল থেক ভিপি পদে লড়বেন সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ ক্লাবের সাধারণ সম্পাদক তাওসিফ মুত্তাকী চৌধুরী।
জিএস ও এজিএস পদে সাজ্জাদ হোসেন ও সাঈদ মুহাম্মদ মুশফিক হাসান।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমর্থিত প্যানেল দ্রোহ পর্ষদের মনোনীত পদপ্রার্থী বলেন,দ্রোহ মানে প্রতিবাদ; প্রতিবাদ সমাজে সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, জাতি নির্বিশেষে সকল মানুষের অধিকার রক্ষার, ন্যায় প্রতিষ্ঠার।
দ্রোহ মানে প্রতিরোধ ; দ্রোহ মানে যেকোনো অসংগতির সামনে শক্তভাবে নিজের অবস্থানের জানান দেয়া ; দ্রোহ মানে মুক্তির একমাত্র পথ।এ প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন
নাট্যকলা বিভাগের ঋজু লক্ষ্মী অবরোধ, জিএস পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইফাজ উদ্দিন আহমেদ ইমু এবং এজিএস পদে লড়বেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শেখ জুনায়েদ কবির।
রেভ্যুলেশন ফর স্টেট অফ হিউম্যানিটি’ নামে পাঁচ সদস্যের একটি প্যানেল ঘোষণা করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট।
আজ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আমরা পাঁচ সদস্যের প্যানেলে চাকসুতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।যোগ্য প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে
সাংগঠনিক সিদ্ধান্ত নিবেন বলে জানান সংগঠনটির শাখা সভাপতি ।সাংগঠনিক শাখা সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ ভিপি, জিএস পদে কাজী শাহরিয়ার উল্লাহ এবং এজিএস পদে লড়বেন জুয়েনা সুলতানা
উল্লেখ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪২৯ জন।
ভিপি পদে সর্বোচ্চ ২৫ জন মনোনয়ন জমা দিয়েছেন।