বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে জামায়াত নেতার শুভেচ্ছা বিনিময়
বাঁশখালী প্রতিনিধি: নুরুল আজিম ইমতিয়াজ
বাঁশখালী উপজেলার হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত (চট্টগ্রাম -১৬) বাঁশখালী আসনের এমপি প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাম্বল ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, কোন ধর্ম হানাহানি মারামারি অনুমোদন দেয় না, আমরা ধর্ম মানি না বিধায় আমরা চুরি-খুন,মারামারিতে জড়িয়ে পড়ি। পূজা, অর্চনা ধর্মীয় বিধান ঠিকমতো মেনে চললে ডাকাতি, খুন, রাহাজানি বন্ধ হয়ে যাবে। চলমান দুর্গোৎসব সবাই যাতে নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারে এজন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন, শ্রমিক কল্যাণ ফেড়ারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারী মোক্তার হোসাইন সিকদার, বাঁশখালী উপজেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ মর্তুজা আলী, চাম্বল ইউনিয়ন আমীর আব্দুল জলিল মানিক,
চাম্বল যুববিভাগ সভাপতি আনোয়ারুল আজিম সহ চাম্বল ইউনিয়নের নেতৃবৃন্দ