চট্টলা সংবাদ প্রতিবেদন:
বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের অগ্নিদুর্গত ছয় পরিবারের মাঝে জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার পক্ষ থেকে ঘরের নির্মাণ সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২রা অক্টোবর) বিকেলে উপজেলা জামায়াতের পক্ষ থেকে অগ্নিদুর্গতদের সাথে সাক্ষাৎ করতে যান বাঁশখালী সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তিনি ছয় পরিবারকে ঘরের নির্মাণ সামগ্রীসহ অসুস্থদের জন্য চিকিৎসা সহায়তা প্রদান করেন।
এসময় জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল ও সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, ছনুয়া ইউনিয়ান জামায়াতের আমীর আব্দুর রশীদ ছানুবী প্রমুখ উপস্থিত ছিলেন। সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, আল্লাহ তা’য়ালা তার প্রিয় বান্দাদের ভয়-ক্ষুধা-সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করে থাকে। বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা নৈতিক দায়িত্ব। সেই নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে মানবতার সংগঠন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা আমাদের বিপদগ্রস্ত ‘ভাইদের পাশে দাঁড়িয়েছি।