বাঁশখালী উপজেলা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় বাঁশখালীতে জমকালো ভাবে উদযাপিত হয়েছে বৌদ্ধধর্মের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বাঁশখালী বিভিন্ন ইউনিয়নে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা থেকে ব্যাপক ঢোল বাজনা বাজিয়ে বৌদ্ধ ধর্মের অন্যতম এ উৎসব পালিত হয়। এলাকা ভিত্তিক নারী পুরুষ একত্রিত হয়ে সন্ধ্যায় হাজার হাজার ফানুস উত্তোলন করে তারা আনন্দ উপভোগ করে।
সারা দেশের মত এই উপজেলার মধ্যে ৬ টি বৌদ্ধ মন্দিরে একই সাথে যথাক্রমে বাঁশখালীর পৌরসভা জলদী ধর্মরত্ন বিহার,দক্ষিণ জলদী বিবেকারাম বিহার, বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত বিহার, কাহারঘোনা মিনজিরীতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহার, বাঁশখালী পূর্ব পুঁইছড়ি চন্দ্রজ্যোতি বৌদ্ধ বিহার, বাঁশখালী শীলকূপ জ্ঞানোদয় বিহারসহ সকল বৌদ্ধ মন্দিরে একযোগে আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রবারণা পূর্নিমা পালন করে।
সন্ধ্যায় বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহারে আলোচনা সভা ও ফানুস উত্তোলন অনুষ্ঠিত। এসময় বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি অধ্যক্ষ দেবমিত্র মহাস্থবির ও সাধারণ সম্পাদক অমিত বড়ুয়া অমি প্রমুখ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহার প্রাঙ্গনে শুভ প্রবারনা পূর্ণিমা উদযাপন সহ বিভিন্ন বৌদ্ধ মন্দির পরিদর্শন করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, অধ্যক্ষ জহিররুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম ও থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।