বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা চেক বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা আজ (৪ অক্টোবর) শনিবার অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি চৌধুরী মিয়া মুহাম্মদ আশেক-এলাহী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা-এর উপ-পরিচালক মুহাম্মদ শহীদুল হক চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ খাঁন, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসাইন, ডাক্তার মুহাম্মদ মহিব্বুল্লাহ, অধ্যাপক সাগর মল্লিক, সাবেক প্রধান শিক্ষক খোকন চক্রবর্তী,অবসরপ্রাপ্ত শিক্ষক সায়ফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে গুণীজনদের ক্রেস্ট প্রদান করা হয় এবং মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক এহছানুল হক।
প্রধান অতিথির বক্তব্যে শহীদুল হক চৌধুরী বলেন, ‘শিক্ষায় হচ্ছে শক্তিশালী মাধ্যম যেটার মাধ্যমে একটি সমাজকে পুরোপুরি বদলে ফেলা যায়। সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে যে শিক্ষাচর্চা ও সামাজিক নেতৃত্ব গড়ে তুলছে, তা সত্যিই অনুকরণীয়।’ তিনি আরও বলেন, ‘ এ বিদ্যালয়ে একটি ভবন নাই, আমি ভবনের ব্যবস্থা করবো। বাউন্ডারি ওয়াল সহ স্কুলের বিভিন্ন ফার্নিচারের অভাব পূরুনের সহযোগীতা অব্যাহত রাখবো। শিক্ষা সবার মৌলিক অধিকার, তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হেড মাওলানা মুফিজুর রহমান। মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।