দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় “দোয়া মাহফিল” করে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।
আজ সকাল ১০টায় চট্টগ্রাম মহানগর উত্তর কার্যালয়ে আর-ইসরা মিলনায়তনে এই দোয়া মাহফিল আয়োজন করে।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, অর্থ সম্পাদক গোলাম আজম, অফিস সম্পাদক আরাফাত হোসেন, সাহিত্য সম্পাদক আসরার হামিদ ও প্রচার সম্পাদক সিরাজী মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।