বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

একসাথে ২১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

দলীয় সিদ্ধান্তের আলোকে দেশের বিভিন্ন জেলার মোট ২১ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

 

জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের রাজশাহী জেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, কুমিল্লা দক্ষিণ জেলাধীন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আক্রামুল ইসলাম, চাঁদপুর জেলাধীন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নুরুল হক সরকার, বগুড়া জেলাধীন দুপচাঁচিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম ফারুক, তালোড় পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আবু হোসেন সরকার আবুল, এনায়েতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম মাস্টার, চৌহালী ইউনিট বিএনপির সহ-সভাপতি মো. বাবুল সরকার, মানিকগঞ্জ জেলাধীন ঘিওর উপজেলার অন্তর্গত বড়টিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, ফরিদপুর বিভাগীয় মহিলা দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুর আক্তার বিউটি, পিরোজপুর জেলাধীন নাজিরপুর উপজেলার অন্তর্গত মাটিভাংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, নাটোর জেলাধীন সিংড়া উপজেলার অন্তর্গত ১নং সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস আকন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।

 

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুন্ড উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোরছালিন, সাবেক আহ্বায়ক ডা. কমল কদর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য হাজী আবুল কালাম আবু, সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু হাসান অভি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জাফর ইকবাল, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন এর দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের পদের স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।