বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ৪৫ হাজার টাকা জরিমানা

কর্ণফুলী উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অপরাধে একটি গ্যাস বিক্রয় ও বিতরণ কেন্দ্রকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

০৫ জানুয়ারি (সোমবার) কর্ণফুলী উপজেলার চরফরিদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে গ্যাস বিক্রির দায়ে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও একই দিনে ফকিন্নিরহাট, কলেজ বাজার, শৈন্যেরটেক ও মজ্জ্যারটেক এলাকায় গ্যাস বিক্রয় কেন্দ্রসমূহে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কর্ণফুলী উপজেলার সকল গ্যাস বিক্রেতাকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রয় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।