বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতার

অভিযোগ নেই এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদ।

আবরার চৌধুরী, চকবাজার

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হারুনুর রশিদ বলেন, ‘আওয়ামী লীগ এখন ভোট করছে না, আওয়ামী লীগের প্রতীক নেই আগামী নির্বাচনে। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। তারা জামায়াতে ইসলামীকে দেবে নাকি বিএনপিকে দেবে? কিন্তু এখন যদি হারুন এমপিকে ভোট দিতে চায় আর জামাতিরা বলবে, এই আওয়ামী লীগ করে একে ধরেন। এই রকম দু-একটা ঘটনাও ঘটেছে। তাই আমি খুব তীব্রভাবে বলেছি, যার (আওয়ামী লীগের নেতাকর্মী) ভেতরে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, মামলা নাই এর বাইরে কোন লোককে যেন হয়রানি করা না হয়। যদি হয়রানি করা হয়, তাহলে আমি জনসাধারণকে নিয়ে থানা ঘেরাও করব। এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি।’