বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজপথে থাকলেই রাজনীতি নয়, মানুষকে কী দিলেন সেটাই প্রশ্ন চট্টগ্রাম-৯ এ ডা. ফজলুল হক

এম.এ.হান্নান,চকবাজার, চট্টগ্রাম।

চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. একে এম ফজলুল হকের সঙ্গে আজ সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমসাময়িক রাজনীতি, নির্বাচন এবং প্রার্থীদের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

এ সময় ৭১ টিভির এক সাংবাদিক ডা. ফজলুল হককে প্রশ্ন করেন,“আপনার আসনে বিএনপি প্রার্থী দীর্ঘদিন রাজপথে ছিল, জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। তার তো সেখানে রাজনৈতিক অধিকার আছে। আপনি এতদিন কোথায় ছিলেন, কী করেছেন?”

জবাবে ডা. একে এম ফজলুল হক বলেন,

“রাজপথে থাকা মানেই রাজনীতি করা নয়। তিনি এত বছর রাজপথে ছিলেন তার কোনো ব্যবসা-বাণিজ্য নেই, কোনো ইনকাম নেই,তিনি চললেন কীভাবে? জনগণকে তিনি কী দিলেন?”

তিনি আরও বলেন, “আমি রাজপথে না থেকেও কত হাজার মানুষকে চাকরি দিয়েছি, কর্মসংস্থান সৃষ্টি করেছি তা খুঁজে বের করুন। আমি মানুষের পাশে ছিলাম কাজের মাধ্যমে, শুধু স্লোগানে নয়।”

ডা. ফজলুল হক বলেন, রাজনীতির আসল মানদণ্ড হলো জনগণের জীবনমান উন্নয়ন ও বাস্তব অবদান। কে কতবার মিছিলে ছিল তা নয়, কে মানুষের জন্য কী করেছে সেটাই বিবেচ্য হওয়া উচিত