গণভোটে “হ্যাঁ” ক্যাম্পেইনে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ ও গণসংযোগ

গণভোটে “হ্যাঁ” ক্যাম্পেইনে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি নগরীর দেওয়ানহাট মোড়ে অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে দেওয়ানহাট মোড় ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে জনমত গঠনে গণসংযোগ চালানো হয়।
ক্যাম্পেইন শেষে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। তিনি বলেন, গণভোটের মাধ্যমে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতনভাবে “হ্যাঁ” ভোট প্রদানের আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, সাহিত্য সম্পাদক বাহাউদ্দীন, মহানগর অফিস সম্পাদক সাহিদুল মুরসালিনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।