বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এবারের নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সুযোগ নেই: মির্জা ফখরুল

এবারের নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সুযোগ নেই, মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজ আসন ঠাকুরগাঁওয়ের ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগে তিনি এ কথা বলেন।

এসময় ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এবারে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে যার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার আশা তার। জামায়াত ইসলামের একাত্তরের ভূমিকা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, ‘এই সরকার সুন্দর একটা ভোট করতে চায়। এরা চায় যারা নির্বাচন করছে তারাই ভোটের মাধ্যমে জনগণের সরকার গঠন করুক।’

মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচন আমরা অনেক গুরুত্ব দিয়ে দেখছি, গুরুত্ব দিচ্ছি এ কারণে যে- ১৫ বছর পরে আমরা একটা ভালো নির্বাচন পাচ্ছি। এর আগে তিনটা নির্বাচন হয়েছে কোনটাতে আমরা ভোট করি নাই, একটা ২০১৮ সালে ভোট করছিলাম ওটা আগের রাতে ভোট নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘এটা আমার শেষ নির্বাচন, এই নির্বাচনের পরে আমার আর বয়সও থাকবে না, তখন আমি কাজও ঐরকম করতে পারবো না। আমি এসেছি প্রার্থী হয়ে আপনাদের কাছে ভোট চাই। তো আমাকে আপনারা সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে কাজ করার সুযোগ দেবেন বলে আমি বিশ্বাস করি।’

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট