বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াতের ইশতেহারের ছবি ব্যবহারে বিতর্ক, স্টক ইমেজ ব্যবহারের ব্যাখ্যা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাম্প্রতিক নির্বাচনী ইশতেহারে ব্যবহৃত কিছু ছবি নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে ক্রিয়েটিভ এডভার্টাইজিং ও মিডিয়া খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যবহৃত ছবি বেশিরভাগই আন্তর্জাতিক স্টক ইমেজ প্ল্যাটফর্ম থেকে সংগৃহীত।

সংশ্লিষ্টরা জানান, বিশ্বব্যাপী বিজ্ঞাপন, মিডিয়া ও জনসংযোগ খাতে স্টক ক্রিয়েটিভ এসেট ব্যবহার একটি প্রচলিত প্রক্রিয়া। বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ফটোগ্রাফার ও শিল্পীদের তৈরি ছবি, ভিডিও ও গ্রাফিক্স লাইসেন্সের মাধ্যমে কেনাবেচা হয় এবং তা রাজনৈতিক দল, কর্পোরেট প্রতিষ্ঠান, এনজিও ও সরকারি সংস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়।

আন্তর্জাতিকভাবে পরিচিত স্টক ইমেজ প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে Shutterstock, Getty Images, Adobe Stock, Envato ও ImagesBazaar। এসব প্ল্যাটফর্মে কোটি কোটি ছবি ও গ্রাফিক্স সংরক্ষিত রয়েছে এবং বিশ্বের বহু দেশে এগুলো ব্যবহৃত হচ্ছে।

May be an image of text

বিশেষজ্ঞদের মতে, স্টক ইমেজ সাধারণত “নন-এক্সক্লুসিভ” লাইসেন্সে বিক্রি হয়। ফলে একই ছবি একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈধভাবে ব্যবহার করতে পারে। স্টক ইমেজ ক্রয়ের মাধ্যমে ব্যবহারকারী ছবির মালিকানা পান না; বরং নির্দিষ্ট শর্তে ব্যবহারের অনুমতি লাভ করেন।

May be an image of text

May be an image of one or more people and text

May be an image of text

May be an image of one or more people and text

জামায়াতে ইসলামীর ইশতেহারে ব্যবহৃত একটি ছবি, যা সাঁওতাল জনগোষ্ঠী সম্পর্কিত, বাংলাদেশ সরকারের শিক্ষা বিষয়ক ওয়েবসাইট ‘শিক্ষাবাতায়ন’ থেকে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এটি একটি উন্মুক্ত সরকারি ওয়েবসাইট হওয়ায় ছবিটি ব্যবহারে আলাদা মূল্য পরিশোধের প্রয়োজন হয়নি।

May be an image of ‎text that says '‎জবাব মিথয়চারের o0 เม.ห: শিক্ষক বাঙগয়ন 수의 マdらく னிாகக் น משויל โชะเอยนโตรญร মন্পিমরম 33STeb... সাঁওতালদের ঐতিহ্াবাহী পোশাক 어에 ለሞዋዛ বুজেপ পহমদ 기주예를 ফরাুনু ন্রশেপনন শেশ:' সরদ কির বাংলতসশ রিফললিন আবানত: মসারশমধারব nИα eret মানোন্নয়ন OL ফিয়তেোা সাওতাল: সানতাল মেয়েরা ।ডি পার। গূরুষরা লুলি পরে সাওভালরা অলন্কারপ্রিয়। মেয়েরা হাতে কাসার হনা পরে। আনলোক পুরুষ সাতজালাও অলক্কার বাবছার করে। পুক্রষদের কেউর कच বালা পরে শর থাকো। http: santh roats LICENCE TYPE: http8: OPEN SOURCE‎'‎

এ বিষয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যাখ্যা ও সমালোচনা চললেও স্টক ইমেজ ব্যবহারের আন্তর্জাতিক প্রক্রিয়া ও লাইসেন্সিং কাঠামো নিয়ে আলোচনা নতুন করে সামনে এসেছে।