বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতরে মোবাইল ফোন নিষিদ্ধ, জনমনে ষড়যন্ত্রের আশঙ্কা!

ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতরে মোবাইল ফোন নিষিদ্ধ, জনমনে ষড়যন্ত্রের আশঙ্কা!ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতরে মোবাইল ফোন নিষিদ্ধ, জনমনে ষড়যন্ত্রের আশঙ্কা!

৮ জানুয়ারি ২৬ ইং তারিখে নির্বাচন কমিশম কতৃক প্রকাশিত এক বিজ্ঞাপ্তিতে ত্রয়োদশ জাতীয় সংবাদ নির্বাচনে ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা প্রদান করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ভোট কেন্দ্রের ৪০০ গজের ভেতরে জনসাধারণের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

এদিকে বিজ্ঞপ্তি প্রকাশের পর জনমনে ষড়যন্ত্রের আশঙ্কা ছড়িয়ে পড়েছে। সোশাল মিডিয়ায় সচেতন ব্যক্তিবর্গ প্রশ্ন উত্থাপিত করছে, “যদি ভোট চুরির মতো ঘটনা ঘটে তাহলে তা প্রকাশিত হবে কিভাবে? ষড়যন্ত্রকারীরা চাইলেই ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা যান্ত্রিকত্রুটির নাম করে তা অফ করে দিয়ে ভোট জালিয়াতি করবে।”

রাজনৈতিক এক্টিভিস্টদের ভাষ্য মতে, “ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার অর্থ দাঁড়াচ্ছে ইসি সাংবাদিকদের অবাদ বিচরণ চাননা। দেশের সংবাদ মাধ্যম সেক্টরে গুরুত্ব ও সুনামের সাথে কাজ করে যাচ্ছে মজো জার্নালিস্টগণ, দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে তাদের ভূমিকা ছিলো অসামান্য। ইসির এই বিজ্ঞাপ্তি মজো জার্নালিস্টদের দমিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার একটি আত্মঘাতী সীদ্ধান্ত ছাড়া কিছুই নয়। এছাড়া একটিভিস্টগণ রাজনৈতিক দল সমূহকে এবিষয়ে শক্ত পদক্ষেপ হিসেবে নির্বাচন বর্জনের আহ্বানও জানান।”

তবে উল্লিখিত বিজ্ঞপ্তিতে ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ ও ২জন আনসার সদস্যের মোবাইল ফোন ব্যবহারের অনুমতি প্রদান করা হয়েছে।