বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতকানিয়া জেলা ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করলো সেনাবাহিনী, আটক-২

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফিরোজের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করলো সেনাবাহিনী।

আজ রবিবার বিকেলে উপজেলার উত্তর-পশ্চিম কাঞ্চনা এলাকার চৌধুরী পাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। ফিরোজের
পিতার নাম আবুল হাশেম।

আটককৃত দুই জনের নাম সিরাজ ও জোবায়ের। তারা ছাত্রদলনেতার ভাই বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

সাতকানিয়া সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন শাকিবুজ্জামান পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট