রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ঘোষণা
জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনের জন্য সব ধরনের কূটনৈতিক তৎপরতা জোরদার করা হবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট একটি আন্তর্জাতিক মানবিক ইস্যু, যার স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা জরুরি। বাংলাদেশ ন্যায়সঙ্গত ও টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করে যাবে।