চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থীর বিজয়ের পর বোয়ালখালীর বিভিন্ন এলাকায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, বিজয় মিছিলকে কেন্দ্র করে এনসিপি ও জামায়াতের কিছু নেতাকর্মীর বাড়ি ও ব্যক্তিগত গাড়িতে হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম শাকপুরা ৩ নম্বর ওয়ার্ড এবং পৌরসভার উত্তর গোমদন্ডি ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনাগুলো ঘটে।।
হামলাকারীরা মিছিল নিয়ে এলাকায় প্রবেশ করে কয়েকটি বাড়ি ও গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে।।
এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীরা জানান, তারা হঠাৎ করেই এ হামলার শিকার হন এবং এতে তাদের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।